আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : ইরাকি এক ব্যবসায়ী ‘শাফী আল-আজামী’ নামক ওয়াহাবী ঐ মুফতিকে হত্যার জন্য পুরুস্কার ঘোষণার পর তিনি কাতারে পলায়ন করেছেন।
শিয়া নারী ও শিশুদেরকে হত্যার বিষয়ে ফতওয়া প্রদানের পর জীবনের ভয়ে কাতারে পলায়ন করেছেন ওয়াহাবী মুফতি ‘শাফী আল-আজামী’।
সিরিয়ার ডের এল-জোর অঞ্চলে এক কিশোরকে ঐ অঞ্চলের একটি শিয়া মসজিদের প্রাঙ্গনে তার পিতামাতার সামনে নির্মমভাবে হত্যা করার পর শাফী আল-আজামী টিভিতে স্বীকার করেছিলেন যে, তার দল এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। এর পর তাকে হত্যার হুমকি দেওয়া হয় এবং তিনি কুয়েত ছেড়ে পলায়ন করেন।
ইরাকের বসরা শহরের এক ব্যবসায়ী রক্তপিপাসু ও ফেতনা সৃষ্টিকারী এ আলেমকে হত্যার জন্য মোটা অংকের অর্থ পুরস্কারের কথা ঘোষণা দিয়েছেন।
উল্লেখ্য, গত ১২ই জুন জিবহাতুন নুসরাহ সন্ত্রাসী দলের সাথে সম্পৃক্ত একদল কুয়েতি হিংস্র সন্ত্রাসী সিরিয়ার ডের এল-জোর প্রদেশের হাতলাহ গ্রামের হামলা চালিয়ে এ গ্রামের ৬০ জন লোককে শুধুমাত্র শিয়া হওয়ার অপরাধে নির্মমভাবে হত্যা করে।
এ সময় সন্ত্রাসীরা হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ ইব্রাহিম আল-সাইয়্যেদ, তার স্ত্রী এবং সন্তানদেরকে জবাই করে হত্যা করে।
